চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার মরিশাদা থানার কুমিরদা গ্রাম থেকে এক গৃহবধূ মৌসুমী বেরা গত ৭ ফেব্রুয়ারি থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ৭ এপ্রিল ওই গৃহবধূর স্বামী মরিশাদা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেবে মোবাইল ও গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারে ওই গৃহবধূ উত্তরপ্রদেশে আছে।
গত ৮ তারিখ মরিশাদা থানার পুলিশ উত্তরপ্রদেশ যায় ও লোকাল থানা রামবালা পুলিস এর যৌথ উদ্যোগে কিরিটাল গ্রাম থেকে সনু চৌহানের বাড়ি থেকে ওই মহিলাকে উদ্ধার করে। সনু চৌহানকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের বাগপত জেলা আদালতে তোলা হলে বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে পূর্ব মেদিনীপুর জেলার মরিশদা থানাতে নিয়ে আসা হয়। এদিন ওই দুইজনকে মারিশদা থানার পুলিস কাঁথি মহকুমা আদালতে পাঠিয়েছে।

No comments:
Post a Comment