এক গ্লাস দুধে কেল্লাফতে !! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 June 2018

এক গ্লাস দুধে কেল্লাফতে !!



এখন কম বেশি সবাই স্বাস্থ্য সচেতন। স্থূলতা কমাতে এবং ফিট থাকতে সবাই স্বাস্থ্যকর খাদ্য খুঁজছেন। স্বাস্থ্যকর খাদ্যের তালিকায় কত কিছু রাখছেন। সেগুলো বাদ দিয়ে নিয়ম করে এক গ্লাস দুধ খেলেই পুষ্টি চাহিদাও পূরণ হবে স্বাস্থ্য থাকবে ভালো।

প্রতিদিন এক গ্লাস দুধ আপনার কী উপকার করছে আসুন জেনে নিই-

১. ক্যালসিয়ামের সেরা উৎস হল দুধ। ক্যালসিমায় শরীরের হাড় শক্ত করে। মাইগ্রেনের সমস্যা কমায়, স্থূলতা রোধ করে এবং নিয়মিত দুধ খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। অল্প বয়স থেকেই পর্যাপ্ত দুধ খেলে বেশি বয়সে গিয়ে অস্টিওআর্থারাইটিসের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

২. ভিটামিন ডি-র সাহায্যে আমাদের শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে। দুধের মধ্যে পর্যাপ্ত ভিটামিন ‘ডি’ থাকায় তা ক্যালসিয়ামের উপকারিতাকে নষ্ট হতে দেয় না।

৩. নিয়মিত দুধ খেলে হাড় শক্ত হওয়ার পাশাপাশি দাঁতও ভালো থাকে। দাঁতের ওপরে যে এনামেলের স্তর রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে তা ক্ষয় হতে থাকে। ফলে কিছু খেলেই দাঁতে কনকনানি ব্যথা শুরু হয়। নিয়মিত দুধ খেলে তা দাঁতের এনামেলের স্তরকে রক্ষা করে।

৪. দুধের মধ্যে ভালো পরিমাণ জল থাকায় দুধ শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। বিশেষ করে যেসব বাচ্চা সবসময় দৌড়ঝঁপ করছে, তাদের জন্য দুধ অত্যন্ত উপকারী।

৫. দুধের মধ্যে থাকা মিনারেল ও ভিটামিন শরীরকে ফিট রাখে। নিয়মিত দুধ খেলে শরীর সুস্থ ও সবল থাকে। দুধের মধ্যে থাকা ভিটামিন ও মিনারেল দৃষ্টিশক্তি ভালো রাখে, এনার্জি বাড়ায় এবং অসুখ-বিসুখ সহজে সারাতে সাহায্য করে।

No comments:

Post a Comment

Post Top Ad