গানের সুরে দর্শক মাতাবেন জিৎ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 June 2018

গানের সুরে দর্শক মাতাবেন জিৎ



উৎসবের দিনে ছবি মুক্তি নতুন নয়। এবার ঈদে বাংলা হিন্দি মিলিয়ে বেশ কয়েকটি ছবি মুক্ত পাচ্ছে। বক্স অফিসে যুদ্ধ জয় করতে সবাই প্রস্তুত। সালমান খান অভিনীত হিন্দি ছবি ‘রেস ’ এর সঙ্গে যেমন পাঞ্জা লড়বে বাংলার ‘সুলতান’, তেমনি বাংলার ‘ভাইজান’ -এর সঙ্গেও চলবে বক্স অফিস যুদ্ধ।

তবে যুদ্ধের চেয়েও বড় খবর, বাংলা ছবির সুপারস্টার জিৎ তার নতুন ছবি ‘সুলতান’-এ গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে মুক্তি পেলো সুলতানের সঙ্গীত। ঈদের দিন মুক্তি পাচ্ছে সুলতান, তাই ঈদ নিয়ে একটি গান থাকবে এটাই স্বভাবিক। সেই গানটি গেয়েছেন অভিনেতা জিৎ নিজে।

এটাই নায়ক জিৎ এর তরফ থেকে তার ফ্যানদের ঈদের উপহার।সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই গান জনপ্রিয় হয়ে উঠেছে। ‘ঈদ মুবারক’- গানটি এবার ঈদের থিম সং হতেই পারে। এই ছবিতে সুর দিয়েছেন সুরকার শুদ্ধ ও স্যাভি। মোট চারটি গান আছে সুলতানে।

পরিচালক রাজা চন্দ’র পরিচালনায় এই ছবির তিনটি গান ইতিমধ্যে জনপ্রিয়। এখনও একটি গান মুক্তির অপেক্ষায়। ২০১৫ সালের দক্ষিণী ছবি ‘ভেদালাম’-এর রিমেক এই সুলতান। জিৎ এর সঙ্গে এই ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, নবাগতা বিদ্যা সিংহ সাহা মিম ও আরও অনেকে।

নাচ,গান অ্যাকশন সব মিলিয়ে এবার ঈদে বক্স অফিসে জোর টক্কর দিতে প্রস্তুত বাংলা সিনেমার সুলতান জিৎ।আগামী ১৪ জুন মুক্ত পাচ্ছে এই ছবি। বাংলার বক্স অফিসে ‘সুলতান’ খুশির চাঁদ দেখবে কি না, সেটা জানার অপেক্ষায় থাকলো বাংলা সিনেমা।

তথ্যসূত্র: এবেলা।

No comments:

Post a Comment

Post Top Ad