বিবাহ বিচ্ছেদের পথে কুমকুম অভিনেত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

বিবাহ বিচ্ছেদের পথে কুমকুম অভিনেত্রী



মনের টান শেষ হয়ে গেছে বহুদিন আগেই। আইনি জটিলতা, প্রক্রিয়া শেষে এবার নিয়ম মেনেই শেষ হচ্ছে জুহি পারমার এবং সচিন শ্রফের বিয়ে। আগামী ২৫ জুন জুহি এবং শচিনের আইনি বিচ্ছেদ হয়ে যাচ্ছে বলে খবর।

রিপোর্টে প্রকাশ, মুম্বাইয়ের ব্যান্দ্রায় যে পারিবারিক আদালত রয়েছে, সেখানেই আগামী ২৫ জুন জুহি এবং শচিনের আইনি বিচ্ছেদ সম্পন্ন হবে। যদিও, এ বিষয়ে শচিন বা জুহি কেউ কোনও মন্তব্য করেননি। তবে ঘনিষ্ঠ মহলে টেলিভিশনের জনপ্রিয় মুখ জুহি জানিয়েছেন, বিয়ের আগে থেকেই শচিনকে চিনতেন তিনি।

এরপর ক্রমশ তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু, বিয়ের কয়েক বছরের মধ্যেই তাঁদের অশান্তি শুরু হয়। মেয়ে সামাইরার জন্মের পর তার মাত্রা আরও বেড়ে যায়। এরপরই শচিনের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানান ‘কুমকুম’-খ্যাত অভিনেত্রী জুহি পারমার।

যদিও আইনি বিচ্ছেদের প্রায় ২ বছর আগে থেকেই শচিনের বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস শুরু করেন জুহি পারমার। তবে বিচ্ছেদের পর তারকা দম্পতির মেয়ে সামাইরা জুহির কাছেই থাকবে বলে জানা যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad