কিং খানের যে ছবিটি...... ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 22 June 2018

কিং খানের যে ছবিটি...... !


বলিউড কিং শাহরুহ খানের সেন্স অব হিউমার সম্পর্কে সকলেই জানেন। মাঝে মধ্যে নিজেকে নিয়েও মজা করতে ছাড়েন না তিনি। সম্প্রতি তার নিজের আপকামিং সিনেমা নিয়েই মজা করে টুইট করেছেন এই নায়কা। তার অভিনীত 'জিরো' চলচ্চিত্র নিয়ে একটি মজার মন্তব্য করেছেন। শাহরুখ তার ইনস্ট্রাগ্রাম একাউন্টে একটি ছবি পোস্ট করে ছবির নিচে লিখেন, ‘একটি সিনেমা শেষ হয় না ... । কিন্তু এর মধ্যে অনেক সুন্দর কিছু ঘটে যায়।’
হ্যাঁ। অনেক দিন থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড সুপাস্টারের ‘জিরো’ সিনেমাটি। নতুন সিনেমা 'জিরো'তে তাকে বামুনের ভূমিকায় দেখতে পাবেন দর্শক ।
শাহরুখ খানের পাশাপাশি চলচ্চিত্রটি অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ছবিতে দেখা যাবে বামুন শাহরুখ সুপারস্টার ক্যাটরিনা কাইফের প্রেমে পড়েন। আনন্দ এল রায় পরিচালিত এই ছবিটিতে আনুশকা শর্মা অভিনয় করেছেন মানুসিক প্রতিবন্ধীর ভূমিকায়।
অন্যান্য অভিনেতাদের মধ্যে এ ছবিতে আছেন অভয় দেওল ও তিগমাংশু ধুলিয়া। কথায় বলে, ‘শেষ ভালো যার’ । এমনটি হতে যাচ্ছে বলিউড পাড়ায় ।বছরের শেষ ভাগে মানে ২১ ডিসেম্বর মুক্তি পাবে প্রিয় তারকার 'জিরো' ছবিটি।

No comments:

Post a Comment

Post Top Ad