বর্জ্রাঘাতে মৃত্যু হল এক
ক্রিকেটারের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সল্টলেক কলকাতা ক্রিকেট অ্যাকাডেমীতে। মৃত
ওই ক্রিকেটারের নাম দেবব্রত পাল (২১)। বাড়ি হুগলির শ্রীরামপুরের ভট্টাচার্য পাড়ায়। সে শ্রীরামপুর কলেজের দ্বিতীয়
বর্ষের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা গিয়েছে, রোজকার মতই এদিনও ওই ক্রিকেটার ক্রিকেট অনুশীলন করতে কোলকাতায়
গিয়েছিল। এদিন দুপুরে অনুশীলন চলাকালীন বর্জপাত হয়। সেই বর্জপাতে গুরুত্বর আঘাত
লাগে দেবব্রতর। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শিশুমঙ্গল হাসপাতালে
নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
মৃত ওই ক্রিকেটারের বাবা
অবসরপ্রাপ্ত সেনা কর্মী দীপক পাল। মা চন্দনা পাল গৃহবধু। দিদি লাবনী পাল ডাক
বিভাগের কর্মী। ২০০৩ সাল থেকে তারা শ্রীরামপুরের ভট্টাচার্য পাড়ায় থাকছিলেন। এদিন
দুপুর ১টা নাগাত পরিবারের কাছে ছেলের মৃত্যুর সংবাদ এসে পৌছয়। দুপুর ২টো নাগাত
তারা কলকাতার উদ্যেশ্যে বেড়িয়ে যায়। প্রতিবেশি সন্ধ্যা বন্দ্যোপাধ্যায় জানান,
ঘটনাটি এলাকার কেউ জানেন না। কিন্তু প্রতিবেশিরা দেখেছেন মৃতের বাবা ও মা কাঁদতে
কাঁদতে মুখে রুমাল চাপা দিয়ে বেড়িয়ে গিয়েছেন। এই ঘটনা জানাজানি হতেই ওই এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে।

No comments:
Post a Comment