গণ ধর্ষিতা আদিবাসি কিশোরী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 June 2018

গণ ধর্ষিতা আদিবাসি কিশোরী



কুলটি থানার চিনাকুড়ী বাবু ধাওড়ার বাসিন্দা রাম সোরেনের এক আত্মীয়র বিয়ে ছিল পুরুলিয়া জেলার সাতুরী থানার দুমদুম গ্রামে।বিয়ে উপলক্ষে রামের স্ত্রী এবং তেরো বছরের অষ্টম শ্রেনীতে পড়া মেয়ে গত ২১ তারিখ   দুমদুমে যায়।গত ২১ তারিখ   বিয়ের দিন সন্ধাবেলা ওদেরই আত্মীয়র মেয়ে রুপালী টুডু রামের মেয়েকে নিয়ে গ্রামে বেড়াতে যাবে বলে বাড়ী থেকে অনেক দূর একটি পুকুর পাড়ে নিয়ে যায়,সেখানে আগে থেকে ছয় জন ছেলে অপেক্ষা করছিল,রুপালী ঐ মেয়েটাকে ছেলেদের সাথে পরিচয় করিয়ে দিয়ে একলা বাড়ি ফিরে আসে।

রাত গভীর হলে মেয়েকে বাড়ীতে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে,ভোর বেলা গ্রামের পুকুর পাড়ে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে ওকে বাড়িতে নিয়ে আসা হয়।২২ তারিখ   রাম চিনাকুড়ি থেকে গিয়ে মেয়ে আর বৌকে নিয়ে চিনাকুড়ি ফিরে আসে।২৩ তারিখ মেয়ের তলপেটে প্রচন্ড ব্যাথা হয়,সন্ধাবেলা মেয়েকে এনে হাসপাতালে ভর্তী করে।মেয়ের বাবা জানায় ওরা সবাই বিয়ে বাড়ী গেছিল ২১ তারিখ  পরদিন আমি খবর পাই মেয়ের অবস্থা খারাপ আমি গিয়ে মেয়েকে নিয়ে চিনাকুড়ি নিয়ে আসি।২৩ তারিখ  মেয়েটার তলপেটে ব্যাথার হবার পর মেয়ের কাছ থেকে জানতে পারি রুপালী বলে আত্মীয়র মেয়েটা ছয় জন ছেলের কাছে রেখে দিয়ে চলে আসে,মেয়ে সবাইকে চিনে কিন্তু নাম জানা নাই,।রুপালী মেয়েকে রেখে আসার পর ঐ যুবকরা মেয়েকে জঙ্গলে নিয়ে যায় সেখানে উলঙ্গ করে ছয়জন মিলে পাশবিক অত্যাচার করে সারা রাত ধরে,ওদের অত্যাচার সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে গেছিল।সাতুরী থানায় রুপালী এবং ঐ ছয় যুবকের নামে অভিযোগ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad