পকেটে মোবাইল রাখেন? সাবধান কিন্তু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 4 June 2018

পকেটে মোবাইল রাখেন? সাবধান কিন্তু



বেশিরভাগ পুরুষ বাসার বাইরে গেলে মোবাইল ফোনটি তাদের বুক পকেট কিংবা প্যান্টের পকেটে রাখেন। আর নারীদের ক্ষেত্রে পকেটযুক্ত জামা পরার প্রচলন কম থাকায়, অনেকেই বক্ষবন্ধনীর ভেতরে শখের মোবাইলটি রেখে দেন। তবে শরীরের কাছাকাছি এভাবে মোবাইল রাখলে ক্ষতির পরিমাণটা অনেকের অজানা।
সবার সামনে মোবাইলের এই ক্ষতিকর দিকটি তুলে ধরেছে অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম নিউজ ডটকম। খবরে তুলে ধরা হয়েছে এ সম্পর্কিত বিজ্ঞানী ও গবেষক ডা. দেবরা ডেভিসের গবেষণা। ডা. দেবরা ডেভিস কয়েক বছর ধরে মোবাইল ফোন বিকিরণের প্রভাব সম্পর্কে গবেষণা করছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্সের এক অনুষ্ঠানে আলাপচারিতায় ডা. ডেভিস বলেন, মোবাইল ফোনের বিকিরণ মানুষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে। সেই সঙ্গে পুরুষের প্রজনন ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ ছাড়া মস্তিষ্কেরর ওপরেও পড়ে বিরূপ প্রভাব।
ডেভিস বলেন, মোবাইল ফোন দিয়ে সৃষ্ট বিকিরণের কারণে বিষণ্ণতা, ডায়বেটিসসহ হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এক নারী তার বক্ষবন্ধনীতে মোবাইল ফোন রাখতেন। পরবর্তীতে দেখা যায় যেদিকে তিনি মোবাইল রাখতেন, সেদিকের স্তনে বেশ বড় আকৃতির টিউমার সৃষ্টি হয়। পকেটে মোবাইল রাখলে পুরুষদের গোপনাঙ্গ ও শরীরের হাড় দুর্বল হয়ে পড়ে।
তিনি আরও বলেন, তবে শুধু বক্ষবন্ধনীতে নয়, পকেটে মোবাইল ফোন রাখাও সমান বিপদজ্জনক। তাই মোবাইল পকেটে কিংবা বক্ষবন্ধনীতে না রেখে ব্যাগে রাখা পরামর্শ দেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad