দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে মুখে গন্ধ হতে পারে। আর সেটার মাত্রা যদি ‘দুর্গন্ধ’কেও ছাড়িয়ে যায় তবে থাকতে পারে অন্য সমস্যা। মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় প্রধানত দাঁত ও গাল থেকে। অর্থাৎ দাঁত, মাড়ি অথবা গালে কোনো রকমের সমস্যা দেখা দিলে তা থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে বা রোজা রাখলে মুখে গন্ধ হয়। তবে দুর্গন্ধের কারণ বিভিন্ন হতে পারে। তবে যে কোনো খাবার চিবিয়ে পিষে খাবারের এই ছোট অংশ দাঁতের কোণা, মাড়ির কোনা ইত্যাদি যে কোনো জায়গায় আটকে থাকতে পারে। যা ঠিকমতো পরিষ্কার করা যায় না।
অনেক সময় মুখে নানা রকমের ছোট গর্ত থাকলে তাতেও খাবারের অংশ আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এসব খাদ্য কণা আটকে গিয়ে পচা শুরু করে দুর্গন্ধের সৃষ্টি করে।রোজায় মুখের দুর্গন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ হলো সেহেরির পরে ব্রাশ না করা।
একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে রোজা রেখে দাঁত ব্রাশ করা যায় না। তাই অনেকেই সেহেরির পরে ব্রাশ না করায় মুখে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়। মুখের দুর্গন্ধ দূর করা যায়। সেক্ষেত্রে প্রথমে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে হবে। যদি কাজে না দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

No comments:
Post a Comment