দ্রুত গতিতে কাজ চলছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদী ওপর সেতু । খুব শীঘ্রই এই সেতুর কাজ শেষ হয়ে যাবে বলে জানান, সেতুর দায়িত্বে থাকা আধিকারিক রা। তিনি জানান, ‘কেন্দ্র এবং রাজ্য উভয়েরই চাপ রয়েছে সেতুটি শীঘ্রই শেষ করার জন্য। দিন-রাত জেগে চলছে এই সেতুর কাজ। ৭৫ শতাংশেরও বেশি কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি কাজ ২০১৯ সালের মাঝামাঝি নাগাদ শেষ হয়ে যাবে।’ তবে নামখানা ও নারায়ণপুর অর্থাৎ নদীর দু’পাড়ে সেতুর কাজ প্রায় শেষের পথে। সেতুর উপরের অংশে এখন চার ফুট জুড়ে পথচারীদের জন্য ফুটপাতের কাজ চলছে। মূলত সেতুর মাঝের অংশের কাজটুকুই বাকি রয়েছে। রাতে লাইট লাগিয়েও সেতুর কাজ চলছে। দায়িত্বে থাকা আধিকারিক বলেন, ‘সেতুর কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে। সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা’র পর্যবেক্ষণে সেতুর কাজ দ্রুত গতিতে চলছে।’ দু কিলোমিটারেরও বেশি সেতুটির কাজ ২০১৪ সালে শুরু হয়েছিল। এই সেতুর কাজ ২০১৯ সালের মাঝামাঝিতে শেষ হয়ে যাবে বলে আধিকারিক জানান।

No comments:
Post a Comment