ঈদে ফেরা হল না বাড়ি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 June 2018

ঈদে ফেরা হল না বাড়ি!



আসানসোল: দু বছর পর দু মাসের ছুটি ॥ ইচ্ছে ছিলো পরিবারের সাথে ঈদ উৎসব পালন করবেন । সেই মতো সৌদি আরব থেকে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন ৪৯ বছরের নৌসদ আলি । ৭তারিখ সকাল ৮ টায় দমদম বিমানবন্দরে অবতরণ করেন তিনি । দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেন নি । রহস্যজনক ভাবে নিখোঁজ নৌসদ । ৮ তারিখ এয়ারপোর্ট থানায় খোঁজ নেয় পরিবারের লোকেরা ।
 সেখানে তাদের জানানো হয় ওই ব্যক্তি বেরিয়ে গেছেন । কিন্তু সেখানে কোন নিখোঁজ ডায়েরি নেওয়া হয় নি বলে অভিযোগ । এরপর শুক্রবার রাতে কুলটি থানায় ডায়রি করে ।

No comments:

Post a Comment

Post Top Ad