কাজ করতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু হয় এক যুবকের। তাঁকে বাঁচাতে গিয়ে ওই কুয়োতে পড়ে প্রাণ গেল আরও দু’জনের। দমকলের কর্মীরা এসে তিনজনের দেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ির বর্ধমান রোডের মহারাজা কলোনিতে। এলাকার একটি কুয়োয় জলের লাইন মেরামতির কাজ করছিলেন স্থানীয় যুবক বিকি মাহাত। আচমকা তিনি কুয়োর মধ্যে পড়ে যান। বিকিকে বাঁচাতে কুয়োয় ঝাঁপ দেন বিকির বাবা নিরঞ্জন মাহাত। ইতিমধ্যে কুয়োর পাশে জড়ো হয়ে যায় লোকজন। দু’জনেই ডুবে যাচ্ছে দেখে ঝাঁপ দেন প্রতিবেশী ভোগলাল শা। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা দমকলে খবর দেয়। তবে দমকল কর্মীরা কাউকেই বাঁচাতে পারেননি। কুয়ো থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের বক্তব্য, কুয়োটি ছোটো হওয়ার জন্য তাতে পড়ে গিয়েছিল বিকি।
পুলিশ তিনজনের দেহ ময়নাতদন্তের হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় শোকের ছায়া।

No comments:
Post a Comment