যৌনকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য রণবীর-অনুষ্কার! কি সেই মন্তব্য? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 June 2018

যৌনকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য রণবীর-অনুষ্কার! কি সেই মন্তব্য?


ফের সমস্যায় জড়াল রণবীর কাপুর অভিনীত সঞ্জু ছবির দুই অভিনেতা-অভিনেত্রী, রণবীর কাপুর এবং আনুশকা শর্মা এবং পরিচালক রাজকুমার হিরানি৷
মুক্তির অপেক্ষায় সঞ্জু ছবি। সিনেমা প্রেমীরা ছবিটি দেখার জন্য অপেক্ষার যেন আর তর সইছে না৷ কিন্তু এরই মাঝে শুরু হয়ে গেল নুতন বির্তক। সঞ্জু ছবিতে যৌনকর্মীদের নিয়ে রণবীরের একটি আপত্তিকর মন্তব্য ছবিতে বির্তকের জন্ম দিয়েছে। রনবীরের মন্তব্যে দেশটির জাতীয় মহিলা কমিশনেরএর কাছে এই নিয়ে একটি অভিযোগও জমা পড়েছে বলে সংবাদ মাধ্যমের খবর।
সিনেমা মুক্তির আগে প্রকাশ পেল ‘সঞ্জু’ টিজার। ছবিটির টিজার দর্শকদের মন জয় করে নিয়েছে।যা দেখার পর হতবাক সকলেই৷ এ যেন রণবীর নন, সঞ্জয় দত্তই উঠে আসছেন প্রতিটি ফ্রেমে চোখের সামনে৷
যাঁরা শুরু থেকে রণবীরে নাক সিঁটকোচ্ছিলেন, তাঁদের মুখে যেন সপাটে চড় মেরেছে ‘সঞ্জু’ টিজার। তবে শুধু সিনে সঞ্জয় নয়! ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও যে এই ছবিকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই মত অনেকের, যদিও ছবি মুক্তির প্রতীক্ষায় প্রহর গুনছে৷
ছবিতে চকচকে গ্ল্যামারের দুনিয়া থেকে গরাদের পেছনের অন্ধকার জগত! সফলতা, প্রেম, ব্যর্থতা, ফের ঘুরে দাঁড়ানও-বর্ণময় সঞ্জয়ের জীবন। যাতে রয়েছে বিনোদনের সব রসদই। আর সেই নিয়ে পর্দায় কাহিনি বুনেছেন রাজকুমার হিরানি।


টিজার দেখার পর রণবীদের প্রশংসায় পঞ্চমুখ গোটা সিনেমহল। এই চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন ‘রকস্টার’। সঞ্জয় দত্তের হাঁটা চলা থেকে শুরু করে চোখের চাহনি, কথা বলার ধরণ হুবহু কপি করেছেন তিনি। আর এরজন্য রীতিমতো সঞ্জয় দত্তের সঙ্গে নাকি সময়ও কাটিয়েছেন তিনি৷

No comments:

Post a Comment

Post Top Ad