বিয়ের প্রস্তাব কন্টিনিউ রাভিনার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

বিয়ের প্রস্তাব কন্টিনিউ রাভিনার



রাভিনা ট্যান্ডন। নব্বই দশকে বলিউডের রুপালী পর্দায় রূপের আগুন ঝরিয়েছিলেন তিনি। তার গ্ল্যামার আর অভিনয়ে মেতেছিলো দশর্ক ও ভক্তরা। রোম্যান্টিক হোক কিংবা আইটেম নাম্বার, সব রূপেই ধরা দিয়েছিলেন আবেদনময়ী এই অভিনেত্রী। ‘তু চিজ বড়ি হে মাস্ত মাস্ত’ এখনো ভক্তদের মুখে মুখে শোনা যায়।
দীর্ঘ দিন ধরেই রাভিনা ট্যান্ডন পর্দায় নেই। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা নিয়মিত নন। তবে ভক্তদের হৃদয়ে যে সেই আগের রাভিনাই রয়ে গেছেন, সেটারই প্রমাণ মিললো আবার। এক ভক্ত রাভিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। টুইট করে সেই ভক্ত বলেন, ‘আমাকে বিয়ে করবেন?’


৪৩ বছর বয়সে এসেও বিয়ের প্রস্তাব পাওয়া অভিনেত্রী রাভিনা জবাব দিয়েছেন সেই ভক্তের। বলেছেন, দুঃখিত বন্ধু, এ কথা আমাকে জিজ্ঞেস করতে আপনি ১৩ বছর দেরি করে ফেলেছেন। উল্লেখ্য, রাভিনা ট্যান্ডন ২০০৫ সালে ব্যবসায়ী অনিল থাডবাণীকে বিয়ে করেন।

No comments:

Post a Comment

Post Top Ad