৩০৮ নারীর সঙ্গে সম্পর্ক ছিল সঞ্জয়ের!? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 June 2018

৩০৮ নারীর সঙ্গে সম্পর্ক ছিল সঞ্জয়ের!?


মুক্তির অপেক্ষায় আছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক। এক সাক্ষাৎকারে পরিচালক রাজকুমার হিরানি সঞ্জয় দত্তের জীবনের ‘সিক্রেট’ জানালেন। সঞ্জয় নাকি ৩০৮ জন নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন।
সঞ্জয় কীভাবে নারীদের মন জিততেন সে সম্পর্কেও কথা বলেছেন হিরানি। ‘সাঞ্জু’ শিরোনামে এই ছবিতে  সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। এক সাক্ষাৎকারে রণবীর নিজের সম্পর্কে বলেছিলেন যে, এখন পর্যন্ত ১০জন নারীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে।
কিন্তু আসল সঞ্জয় দত্ত যে রণবীর কাপুরের চেয়ে সম্পর্কের ব্যাপারে এগিয়ে ছিলেন তা জানা গেলো এবার।
সঞ্জয় দত্ত নিজের প্রেমিকাদের নিয়ে যেতেন নিজের মায়ের কবরের কাছে। তাদের বলতেন যে, তিনি তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছেন। স্বাভাবিকভাবেই, সেই মহিলা আবেগতাড়িত হয়ে পড়তেন। কিন্তু সেই কবর নার্গিস দত্তের ছিল না বলেই জানিয়েছেন রাজকুমার হিরানি।
সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে মুক্তির আগেই হৈচৈ পড়ে গেছে। মাধুরী দীক্ষিতের সঙ্গে তার প্রেমের রসায়ন দেখানো হবে বলে জানা গিয়েছিল। কিন্তু মাধুরী নাকি পরিচালককে অনুরোধ করেছেন, এই ব্যক্তিগত বিষয় ছবি থেকে বাদ দেয়ার জন্য।
তবে দর্শকদের আগ্রহ সঞ্জয়ের জীবনের সব খুঁটিনাটি দেখার। তারা চান না ছবিতে সঞ্জয়ের জীবনে কোনও কিছুর কর্তন করা হোক।

No comments:

Post a Comment

Post Top Ad