লিঙ্গ পরিবর্তন করে বিয়ে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 June 2018

লিঙ্গ পরিবর্তন করে বিয়ে!


অস্ত্রপচারের মাধ্যমে নিজেদের লিঙ্গ পরিবর্তন করে ২০১৫ সালে বিয়ে করতে চায় ডেভিস জুটি। এজন্য তারা ডাক্তারের অস্ত্রপচারের সিরিয়াল ও দিয়ে রেখেছে তারা।
রাজকুমারীর মত পোশাক পড়া নববধূকে সবাই ছবি তুলছে ও অভিনন্দন বিনিময় জানাচ্ছে দৃশ্যটা জেমি ইগলকে (২০) ছোট বেলা থেকে খুব আকর্ষন করতো। সে ভাবতো সে যদি মেয়ে হয়ে জন্ম নিতো তাহলে সেও ঐরকম অভিনন্দন পেত। সে ভাবতো সে ভূল দৈহিক গঠন নিয়ে জন্ম নিয়েছে। তার প্রকৃত পক্ষে নারী  হয়ে জন্ম নেয়া  উচিত ছিল। এই রকম আমাদের অনেকেরই মনে হয় আর এটাকে মনোবিজ্ঞানের ভাষায় ট্রান্সজেন্ডার বলে।
একই সমস্যায় ভূগছেন লুইস ডেভিস(২৫)। তিনিও ভাবেন তার আসলে ছেলে হয়ে জন্ম নেয়া উচিত ছিল। এই ধারণা থেকে তারা সিদ্ধান্ত নেন তারা দুজনে লিঙ্গ পুনর্নির্মান (জেন্ডার রিএ্যাসাইনমেন্ট) করবেন। এজন্য  তারা গত ১০মাস যাবৎ  হরমোন থেরাপিও নিচ্ছেন।
এক খাবার রেস্টুরেন্টে দুজনের পরিচয় এবং তারা বুঝতে পারে যে তারা দুজন বিপরীত দুই মানসিকতা  নিয়ে  জন্ম নিয়েছে কিন্তু তাদের দেহ তাদের  চিন্তার সাথে মিলছে না। তাই দুজন দুজনকে প্রস্তাব দেয় এবং  সিদ্ধান্ত নেয় তাদের লিঙ্গগত বৈষম্য দূর করে তারা তাদের  নিজেদের  মত বাঁচবে। সব কিছু ঠিক থাকলে আগামী ২০১৫ সালে আমরা জুটিকে নতুন রুপে তাদের স্বপ্ন পুরণ করতে দেখতে পাবো আমরা।

No comments:

Post a Comment

Post Top Ad