চিন্তায় ক্ষতি হয় যৌনতা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 June 2018

চিন্তায় ক্ষতি হয় যৌনতা?




এখনকার শিক্ষিতা আধুনিকাদের ঘরে বাইরে দু-দিকেই সামাল দিতে দেখা যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সামলে, রান্না করে তাঁরা অফিসে যান। অফিস থেকে ফিরেও নিস্তার নেই। বাড়ির কাজ সেরে বিছানায়। সেসময় যৌনতায় ভেসে যাওয়ার মতো এনার্জি পান না তাঁরা। পাবেনই বা কী করে? সারাদিনের স্ট্রেস সবটা নিংড়ে নিয়েছে যে। স্ট্রেসের কারণে একজন নারীর যৌনতা কী কীভাবে ক্ষতিগ্রস্ত হয় জেনে নিন তবে –

* স্ট্রেস থেকে ক্লান্তির উদ্রেক। ফলে নেতিবাচক বডি ইমেজ তৈরি হয়। সেক্স করার সমস্ত স্পৃহাই হারিয়ে যায় তখন।

* নারীশরীরে হরমোন বিশেষ ভূমিকা পালন করে। স্ট্রেস হলে নারীর শরীর থেকে নিঃসরিত হতে থাকে স্ট্রেস হরমোন কর্টিসোল। এবং কর্টিসোলই সেক্স হরমোনদের নিঃসরণে বাধা সৃষ্টি করে।

* স্ট্রেস থেকে ক্লান্তি, ক্লান্তি থেকে হতাশা। এই ভাবে চলতে থাকলে প্রেমজীবনে নেমে আসতে পারে আঁধার। স্ট্রেসের কারণে স্বাভাবিক যৌন ইচ্ছেটাই হারিয়ে যেতে পারে। সঙ্গীর প্রতি টানও হারিয়ে যেতে পারে।

* স্ট্রেস দূর করতে মদ্যপান শুরু করেন কোনও কোনও মহিলা। লাভ তো কিছু হয়েই না, সেক্সের সময়ও তৃপ্তি হারিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad