কেমন আছেন শুটিংয়ে আহত এই অভিনেত্রী!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 June 2018

কেমন আছেন শুটিংয়ে আহত এই অভিনেত্রী!!



বলিউড অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। করন জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্যা পান্ডে। কিন্তু সিনেমাটির শুটিংয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন এই নায়িকা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘একটি দৃশ্যের প্রয়োজনে অনন্যা গাড়ি চালাচ্ছিলেন। তিনি ভালো একজন চালক কিন্তু কোথাও কোনো সমস্যা হয়েছিল। যার কারণে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তারপর গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।’

সূত্রটি আরো বলেন, ‘দৃশ্যটির শুটিং শুরু হওয়ার আগে সবরকম নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল শুটিং ইউনিট। নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকার কারণে অনন্যা পান্ডে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি। এমনকি তার শরীরে একটি আচড়ও লাগেনি।’ 

অনন্যা ছাড়াও ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমায় অভিনয় করছেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। এটি পরিচালনা করছেন পুনিত মালহোত্রা। সিনেমাটি প্রযোজনা করছেন করন জোহর। চলতি বছর ২৩ নভেম্বরে সিনেমাটি ‍মুক্তির কথা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad