স্বামীকে নিয়ে কি বললেন অভিনেত্রী শ্রাবন্তী ?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 June 2018

স্বামীকে নিয়ে কি বললেন অভিনেত্রী শ্রাবন্তী ??



কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বাংলাদেশেও জনপ্রিয় এই নায়িকা। শুধু তাই নয় যৌথ প্রযোজনার ছবিতেও ঢাকাই চলচ্চিত্রে কিং শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই নায়িকা।

২০০৩ সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন শ্রাবন্তী। এ সংসারে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। পরবর্তী সময়ে রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর ২০১৬ সালে আবার বিয়ে করেন কৃষাণ ভিরাজকে। কিন্তু বিয়ের পরের বছর ২০১৭ সালেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। ব্যক্তি জীবনের এসব জটিলতার কারণে গত বছর তুলনামূলক কম ছবিতে দেখা যায় এই নায়িকাকে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়- যখন দুঃসময় আসে তখন হতাশায় ভোগেন কিনা? জবাবে তিনি বলেন, ‘কেন নয়? আমিও তো মানুষ! তবে খারাপ সময়ে ইতিবাচক মানসিকতার মানুষদের সঙ্গে মেলামেশা করি। এ ধরনের মানুষের সঙ্গে কথা বললে ইতিবাচক সাড়া পাই। জীবন একটাই তাই যেভাবেই হোক ভালো থাকতে হবে।’

আপনার নাকি অসম্ভব মনের জোর? এই বয়সে স্বামী নেই একা একা লাগে না? এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘মনে জোর তো রাখতেই হবে। ওটাই তো আসল! এক জীবনে যেভাবেই হোক টিকে থাকার চেষ্টা চালিয়ে যেতে হবে।

একেবারেই ভেঙে পড়ি না তা ঠিক নয়। কিন্তু একদম কাছের মানুষগুলো ছাড়া আর কাউকে বুঝতে দিই না। একটা কথা বিশ্বাস করি, এগিয়ে যেতে হবে! আর আমি তো একা নই, আমার ছেলে রয়েছে। আমি যদি ভেঙে পড়ি, তাহলে ঝিনুকও (অভিনমন্যু) ভেঙে পড়বে। তাই আমাকে শক্ত হতেই হবে।’

শ্রাবন্তী অভিনীত মুক্তি প্রতীক্ষিত উল্লেখযোগ্য ছবি গুলো ‘উমা’ ও ‘ভাইজান এলো রে’। এর মধ্যে ‘উমা’ ছবিতে যিশু সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। আগামী ৮ জুন ছবিটি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে ‘ভাইজান এলো রে’ ছবিতে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রাবন্তী। আগামী জুলাইয়ে ছবিটি মুক্তির কথা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad