নিজস্ব প্রতিনিধি :বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকার ৩৪ টি স্কুলের ২০১৮ এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দের কৃতি ৪১ জন ছাত্রছাত্রীকে সোমবার সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপেন্দু বিশ্বাস, মহকুমা শাসক নীতেশ ঢালী, জেলা পরিষদ সদস্য গোলাম বিশ্বাস, কাউন্সিলর ইলিয়াস সরদার, চিত্রা ঘোষ, অদিতি মিত্র, টাকী পৌর প্রধান সোমনাথ মুখার্জী, আয়োজক তৃনমূল মাধ্যমিক মহকুমা শিক্ষা সভাপতি দেবদাস সরদার প্রমুখ। বসিরহাট টাউন হাই স্কুলের অডিটোরিয়াম হলে কৃতিদের হাতে ফুল, মিষ্টি, ক্যালকুলেটর, পেনসিল বক্স ইত্যাদি দেওয়া হয়।
দীপেন্দু বিশ্বাস জানান , আগামী জুলাই মাসে বসিরহাট মহকুমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র ৪০০ জন কৃতিকে সংবর্ধনা দেওয়া হবে।তিনি আরো বলেন , শিক্ষা ব্যাবস্থা উন্নয়ন ঘটানোয় রাজ্য সরকার বদ্ধপরিকর। ছাত্রছাত্রীরা যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে তার জন্য সবরকম সাহায্য পাবে। সেই লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের আরও উদ্বুদ্ধ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


No comments:
Post a Comment