মা কেন বকেছে?আত্মঘাতী মেধাবী ছাত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

মা কেন বকেছে?আত্মঘাতী মেধাবী ছাত্র




মৃন্ময় নস্করঃ প্রাপ্ত বয়স্কদের ভিডিও দেখাই কি কাল হল মেধাবী ছাত্রের?নাকি মায়ের বকাবকিতে গলায় দড়ি দিল কিশোর?নানা প্রশ্ন চাড়া দিচ্ছে সৈকত বড়ালের বাড়িতে।ঘটনার সূত্রপাত মোবাইল নিয়ে।


মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল সৈকত৷ বাবা ও মায়ের কাছে আবদার করেছিল অ্যানড্রয়েড মোবাইল কিনে দেওয়ার ৷ মেধাবী ছেলের এই আবদার ফেলতে পারেনি বাবা ও মা ৷ মোবাইল কিনে দিয়েছিলেন বাবা৷ ভালো রেজাল্টের জেরে যাদবপুর বিদ্যাপীঠে একাদশ শ্রেনীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল গড়ি্যার পাঁচপোতার সৈকত বড়াল ৷ জানা যায়, এলাকা সৈকত  মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে৷ তবে মোবাইল কিনে দেওয়ার পর অবশ্য মোবাইলেই মন চলে গিয়েছিল তার ৷ ইন্টারনেটের সাহায্য প্রাপ্ত বয়স্কদের ভিডিও দেখত সে ৷ এই ঘটনা মা মিনু বড়ালের চোখে পড়ে যাওযায় বকাবকি করেন তিনি ৷ তার কাছ থেকে মোবাইল কেড়েও নেওয়া হয় ৷মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে ৷ তারপর থেকে স্বাভাবিক ছিল সে ৷ রাতে খাওয়া দাওয়া করে ভাইয়ের সাথে শুয়েও পড়েছিল ৷ আজ সকালে তার টিউশান পড়তে যাওয়ার কথা ছিল ৷ তাই অনেক ডাকাডাকি করা হয় তাকে ৷ তবে সাড়া দেয়নি সে ৷ তারপর জানলা দেখা যায় দড়ি দিয়ে ঝুলছে সৈকতএরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ৷ বাবা সত্য বড়ালের একটি ভূষিমাল দোকান আছে বলে জানা যায়৷ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনাটি নিছকই আত্মহত্যা বলে রুজ্জু করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad