বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারনা? গ্রেফতার হল তিন নাইজেরিয়ান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারনা? গ্রেফতার হল তিন নাইজেরিয়ান!


গ্রেফতার হল তিন নাইজেরিয়ান। সোমবার তাদের দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে হুগলির উত্তরপাড়া থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতদের নাম জন মাচান, জন মাইকেল, এবায়ো ফায়েড তারা দিল্লীর নয়ডায় ভাড়া থাকতদিল্লীর নয়ডার একটি এটিএম কাউন্টারের কাছ থেকে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাসে উত্তরপাড়া থানা এলাকার বাসিন্দা এক মহিলার সঙ্গে ম্যাট্রিমনি সাইটে আলাপ হয় আদর্শ খোরানা নামে এক প্রতারকের। প্রবাসী ভারতীয় পরিচয় দিয়ে ওই তরুনীর সঙ্গে আলাপ করে তাকে বিয়ের প্রস্তাব দেয় ওই প্রতারক। সেই মতো দিল্লী হয়ে কলকাতায় আসার জন্য তরুনীকে প্রস্তাব দেওয়া হয়।
১৩ মার্চ ওই তরুনীকে প্রতারক জানায় তার জন্য বিদেশ থেকে সে প্রচুর সোনার গহনা নিয়ে দিল্লী এসেছে। কিন্তু কাষ্টমস আটকে দিয়েছে। প্রায় সাত লক্ষ টাকা জমা দিতে হবে।আমার কাছে এখন এই টাকা নেই। এরপরেই প্রতারক ওই তরুনীকে কয়েকটা অ্যাকাউন্ট নম্বর দেয়। সেই নম্বরে ওই তরুনী টাকা জমা করে দেয়। প্রতারকের কথা মতো মার্চের ১৫ তারিখে কলকাতা বিমান বন্দরে গিয়ে তরুনী তার পরিবার নিয়ে সকাল ৯ টা থেকে ১১ পর্যন্ত অপেক্ষা করে বুঝতে পাড়েন তিনি প্রতারিত হয়েছেন। এরপরে ১৬ মার্চ উত্তরপাড়া থানায় ওই তরুনী লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নামে। ২৩ মে উত্তরপাড়া থানার পুলিশের একটি দল দিল্লীতে পৌছায়। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad