হিট বীর ডি ওয়েডিং : ৮ দিনে আয় ৬০ কোটি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

হিট বীর ডি ওয়েডিং : ৮ দিনে আয় ৬০ কোটি



ওয়েডিং ড্রামা ‘বীর ডি ওয়েডিং’ বক্স অফিসে তার দৌরাত্ম্য দেখিয়েই চলেছে। গত শুক্রবার (১ জুন) মুক্তি পাওয়া ছবিটির থামার কোনো নামগন্ধই নেই। ইতিমধ্যে হলিউড ও ভারতে দুটি সুপার মুভি মুক্তি পেলেও সোনম কাপুর, কারিনা কাপুর খান, স্বরা ভাস্কর আর শিখা তালসানিয়া অভিনীত ছবিটি তার বাজার ধরে রেখেছে।
শুক্রবার (৮ জুন) ছবিটি ৩ দশমিক ৩৭ কোটি রুপি আয় করেছে। এই নিয়ে ছবিটি গত আট দিনে মোট আয় করল ৬০ দশমিক ৩৩ কোটি রুপি। ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর এক ট্যুইট বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
শুধু ২০১৮ সালের সেরা তৃতীয় ওপেনিং নয়, সেন্সর বোর্ডের ‘এ’ ক্যাটাগরি ছাড়পত্র পাওয়া ছবিটি এ বছরের সেরা সপ্তম আয় করা ছবি বলেও ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে।
শশাঙ্ক ঘোষ পরিচালিত ছবিটির অন্য দুই প্রতিদ্বন্দ্বী সুপার মুভি হলো মেগাস্টার রজনীকান্তের ‘কালা’ এবং হলিউড ছবি জে এ বায়ানো পরিচালিত সাইন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি ‘জুরসিক ওয়ার্ল্ড : দ্য ফলেন কিংডম’।

No comments:

Post a Comment

Post Top Ad