বধূ খুন! ধৃত শ্বশুর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

বধূ খুন! ধৃত শ্বশুর



বধূ খুনের অভিযোগ উঠল শ্বশুর সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। চোপড়ার মেহেরুলা গ্রামের ঘটনা। মৃতের নাম বিজলি বানু। এই ঘটনায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য অভিযুক্তরা পলাতক।

এক বছর আগে চোপড়ার মেহেরুলা গ্রামের বাসিন্দা আবু সামাদের সঙ্গে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আইনুল হকের মেয়ে বিজলি বানুর নিকাহ হয়েছিল। অভিযোগ, নিকাহর পর থেকে বিজলির উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শওহর সহ শ্বশুরবাড়ির সদস্যরা। বিজলিকে বারবার তাঁর বাবার কাছ থেকে টাকা আনতে বলা হত। সোমবার তাঁর উপর অত্যাচার চরমে ওঠে। বিজলিকে মারধরের পাশাপাশি বিষ খাইয়ে গলা টিপে খুন করা হয় বলে অভিযোগ। খবর দেওয়া হয় বিজলির পরিবারের সদস্যদের। তাঁরা এসে দেখেন, মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে চোপড়া থানার পুলিশ। বিজলির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজলির পরিবারের পক্ষ থেকে শওহর সহ  শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শ্বশুর দেবারু মহম্মদকে গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিশ।

বিজলির আব্বা আইনুল হক জানিয়েছেন, নিকাহর পর থেকেই মেয়ের উপর পণের দাবিতে অত্যাচার চালানো হত। পণ হিসাবে কিছু টাকা দেওয়া হয়েছিল। এর মধ্যে আবার টাকা চেয়েছিল জামাই। রমজান মাস পেরোলে তা দেওয়ার কথা ছিল। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad