এক কাপ চায়ের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা! এ খবর শুনে হয়তো চমকে উঠবেন অনেকেই। কী আছে ওই চায়ের কাপে। না, এ চায়ে বিশেষ কিছুই নেই। তবে এ চা পান করা যাবে প্রথম বাংলাদেশি ব্রিটিশ এমপি রুশনারা আলীর সঙ্গে এক টেবিলে বসে।আগামী নির্বাচনের ফান্ড রেইজিং অনুষ্ঠানে রুশনারা আলীর সঙ্গে এক কাপ চা খাবার নিলাম ডাকা হয়।
শেষপর্যন্ত একজন ব্রিটিশ ভদ্রলোক ১ হাজার পাউন্ডে অফারটি গ্রহণ করেন। বাংলাদেশি টাকায় যা ১ লাখ ৩০ হাজারের সমান। ফান্ড রেইজিং ইভেন্টে ৫০ হাজার পাউন্ড উঠেছে বলে জানা গেছে।
ইস্ট লন্ডনের দি অট্রিয়াম হলে আলোক ঝলমলে সন্ধ্যা আরও বর্ণিল হয়ে উঠে ব্রিটিশ মূলধারার তারকা রাজনীতিবিদদের উপস্থিতিতে। বক্তৃতায় রুশনারা আলী আগামী নির্বাচনে তার আশাবাদ আর স্বপ্নের কথা বলেন। আগেও পার্লামেন্টে বাংলাদেশিদের জন্য যেভাবে কথা বলেছেন এখনও সে ধারা অব্যাহত রাখবেন বলে জানান রুশনারা।

No comments:
Post a Comment