একই বাড়ি থেকে উদ্ধার ১১টি মৃতদেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 July 2018

একই বাড়ি থেকে উদ্ধার ১১টি মৃতদেহ


প্রতিবেশীদের বক্তব্য, ওই পরিবারের একটি মুদির দোকান ও প্লাইউডের ব্যবসা রয়েছে। প্রতিদিনই সকাল ৬টার সময় তাঁরা দোকান খোলেন। কিন্তু, আজ সাড়ে ৭টা বেজে যাওয়ার পরও দোকান খুলতে না দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখনই খোঁজ নিতে এক প্রতিবেশী তাঁদের বাড়িতে যান। ঘরের মধ্যে কয়েকজনকে ঝুলন্ত অবস্থায় ও বাকিদের চোখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে এলাকা ঘিরে ফেলে। এরপর মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃতদের মধ্যে তিনজন বাচ্চাও রয়েছে। জয়েন্ট CP বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন দিক থেকে ঘটনাটি খতিয়ে দেখছি আমরা।"

No comments:

Post a Comment

Post Top Ad