১১ বছর বয়সেই বাবা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

১১ বছর বয়সেই বাবা!

১১ বছর বয়সেই বাবা!
শিশু নির্যাতনে অভিযুক্ত নারী মেরিসা অ্যাশলে মউরি
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে শিশুর ওপর যৌন নির্যাতনের অপরাধে। ২৫ বছর বয়সী এক নারীর যৌন নির্যাতনে সে শিশু সন্তানের বাবা হয়েছে। মাত্র ১১ বছর বয়স সে 'বাবা'র। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এমিরেটস ২৪৭.কম।
ঘটনাটি কয়েক বছর আগের। তবে আদালত সম্প্রতি এ মামলার বিস্তারিত প্রকাশ করেছে।
মার্কিন সে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায় ২৫ বছর বয়সী নারী মেরিসা অ্যাশলে মউরি। এতে সে নারী গর্ভবতী হয়ে পড়ে এবং ২০১৪ সালে তার সে সন্তানের জন্ম হয়।
হিলসবরো কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় সে শিশুর বয়স ছিল ১১ থেকে ১২ বছর। এ সময় সে নারী শিশুটির ওপর বেশ কয়েকবার যৌন নির্যাতন চালায়।
আদালত জানিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে সে নারীর উচিত ছিল দায়িত্ব নিয়ে কাজ করা। কিন্তু তিনি তা না করে বরং শিশুটির ওপর নির্যাতন চালিয়েছেন। এ অপরাধে বর্তমানে তার বিচার চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad