যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির গ্র্যাজুয়েটদের প্রোগ্রামিং শেখাচ্ছেন ১৩ বছরের কিশোর কুইন এটনায়ার। প্রোগ্রামারদের মধ্যে এই বিস্ময় বালকের জনপ্রিয়তা এতই বেশি যে, অনেকসময়ই বেশি হয়ে যায় আসনের থেকে শিক্ষার্থীর সংখ্যা।
বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, এটনায়ারের সবচেয়ে পছন্দের কাজ হল প্রোগ্রামিং। তাই ছোটদের ইলেকট্রনিক প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এটনায়ার নিজের ফার্ম কিউটেকনো চালু করেছেন এক বছর আগে।
প্রোগ্রামিংয়ে তার দক্ষতা এতই বেশি অবসর সময়ে প্রোগ্রামিং শেখান এমআইটি গ্র্যাজুয়েটদের। এমআইটির সাবেক শিক্ষার্থী এবং শুভাকাক্সক্ষীদের সেচ্ছাসেবক সংগঠন ‘এমআইটি ক্লাব অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার’ সদস্যদের নিয়মিত প্রোগ্রামিং শেখাচ্ছেন এই কিশোর।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভবিষ্যতে এমআইটিতে পড়াশোনা করতে চান এই কিশোর। আর পড়াশোনা শেষে এমআইটিতেই একজন শিক্ষক এবং ইঞ্জিনিয়ার হিসেজে কাজ করার ইচ্ছে তার।

No comments:
Post a Comment