সীমান্তবর্তী এলাকায় পাচারকারী সন্দেহে মৃত দুই! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

সীমান্তবর্তী এলাকায় পাচারকারী সন্দেহে মৃত দুই!



পাচারকারী সন্দেহে ভোর রাতে বি.এস.এফ-এর গুলিতে মৃত্যু হয়েছে সীমান্তবর্তী এলাকার ২ বাসিন্দার ।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার হারুডাঙা সীমান্তে ।

স্থানীয় সূত্রের খবর, পাচারকারী সন্দেহে সীমান্ত রক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ । সকালে গ্রামবাসীরা মৃতদেহের খোঁজে তল্লাশি চালালেও ওই দুই ব্যক্তির এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি । সীমান্তের মাঠে রক্তের নমুনা ও নিখোঁজ ২ ব্যক্তির পরণের পোষাক উদ্ধার করে গ্রামবাসী। গবাদিপশু পাচারকারী সন্দেহে গুলি চালায় বি.এস.এফ. বলে অভিযোগ করে গ্রামবাসীরা। ঘটনায় নিখোঁজ পরিতোষ মন্ডল ও সুকুমার মন্ডল স্থানীয় হারুডাঙা গ্রামের বাসিন্দা বলে সূত্রের খবর। নিখোঁজ ২ ব্যক্তির পরিবারের তরফ থেকে রানীনগর থানায় অভিযোগ জানানো হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad