২০ বছর বয়সেই ১০০ কোটি ডলারের মালিক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 July 2018

২০ বছর বয়সেই ১০০ কোটি ডলারের মালিক





সবচেয়ে কম বয়সী হিসেবে বিলিয়নিয়ার ক্লাবে (১০০ কোটি ডলার) নাম লেখাতে যাচ্ছেন মার্কিন টিভি তারকা কাইলি জেনার। আমেরিকার শীর্ষ ৬০ ধনী স্বাবলম্বী নারীর তালিকায় তিনিই সর্বকনিষ্ঠ সদস্য।
বুধবার (১১ জুলাই) ব্যবসা সংক্রান্ত মার্কিন প্রকাশনা ফোর্বস ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত হলো। ম্যাগাজিনটির আগস্ট মাসের প্রচ্ছদেও স্থান পেয়েছেন তিনি।
কাইলি জেনারকাইলি কসমেটিকসের প্রতিষ্ঠাতা ও মালিক হিসেবে দুই বছরেই কাইলি জেনারের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে ৯০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ৫৬৪ কোটি ৭৭ লাখ টাকা। জার্মান বহুজাতিক প্রতিষ্ঠান পুমা ও অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে তার বাণিজ্যিক চুক্তি রয়েছে। এছাড়া রিয়েলিটি টিভি তারকা হিসেবেও সম্মানী পেয়েছেন তিনি। সবই মাত্র ২০ বছর বয়সে!
ফোর্বস ম্যাগাজিনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলা হয়েছে, সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হওয়ার দৌড়ে আছেন কাইলি জেনার। এর আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ১০০ কোটি ডলারের মালিক হন ২৩ বছর বয়সে। তাকে পেছনে ফেলা এখন কাইলির জন্য সময়ের ব্যাপার।
শীর্ষ ৬০ ধনী স্বাবলম্বী নারীর তালিকায় কাইলি জেনার আছেন ২৭ নম্বরে। ৩২ কোটি ডলার নিয়ে সবার শেষে ৬০তম স্থান পেয়েছেন ২৮ বছর বয়সী গায়িকা টেলর সুইফট। কাইলির সৎ বোন ৩৬ বছর বয়সী কিম কারদাশিয়ান ৩৫ কোটি ডলার নিয়ে আছেন ৫৭ নম্বরে। তার কসমেটিকস ছাড়াও পোশাক ও মোবাইল গেমসের ব্যবসা আছে।
কাইলিকে বলা হয় লিপ গ্লসের বস। ফোর্বসকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নিজের ঠোঁট নিয়ে শঙ্কা থেকে লিপলাইনারসহ কসমেটিকস ব্যবসায় নেমেছেন তিনি। এই ব্যবসা থেকেই তার আয় হয়েছে ৬৩ কোটি ডলার। চীনে প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে।
মাত্র ১০ বছর বয়সে রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ান’-এ পরিবারের সঙ্গে অংশ নিয়ে জনপ্রিয়তা পেয়ে যান কাইলি। সাফল্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে কৃতিত্ব দিয়েছেন তিনি। তার কথায়, ‘আমার ভক্ত ও ক্রেতাদের কাছে এত সহজে অন্য কোনোভাবেই যেতে পারতাম না।’
কাইলিসহ নিজের ছয় মেয়ের ব্যবসার বিপণন ও বিনিয়োগ ব্যবস্থাপনা করে থাকেন তাদের মা ক্রিস জেনার। বিনিময়ে তিনি নেন লাভের ১০ শতাংশ।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এখনও মদ্যপানের বয়সও হয়নি কাইলি জেনারের। অবশ্য বয়স কম হলেও তিনি এক সন্তানের মা। তার মেয়ে স্টর্মির বয়স পাঁচ মাস।

No comments:

Post a Comment

Post Top Ad