একনজরে ২১ শে জুলাইয়ে মুখ্যমন্ত্রীর বার্তা! ফিনিশ বিজেপি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

একনজরে ২১ শে জুলাইয়ে মুখ্যমন্ত্রীর বার্তা! ফিনিশ বিজেপি!

                                          ছবি: বিভাস লোধ

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ২১ শে জুলাই শহীদ স্মরণ এবার ২৫ বছরে পা দিল তৃণমূল কংগ্রেস ।শনিবার ভোর রাত থেকে ভারী বৃষ্টি উপেক্ষা করে ধর্মতলা মুখি হয়েছে তৃণমূল কংগ্রেস এর সমর্থকরা। এবারের সভায় খুব আটোসাটো করা হয়েছে। ১০ টি মেট্রো স্টেশনে বিশেষ পুলিশি ব্যবস্থা থাকছে। সভা মঞ্চ ঘিরে ৪০০০ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে। বিভিন্ন জায়গায় ব্যবস্থা রয়েছে জায়ান্ট স্কিনের। ১৪ টি জায়গায় রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স পরিষেবা। কলকাতার বিভিন্ন রাস্তায় থাকবে ৬০০০ হাজার পুলিশ কর্মী। লোকসভা ভোটের আগে শেষ ২১ শে জুলাই। এই ২১ শে জুলাই মিছিলকে কেন্দ্র করে ডোরিনা ক্রসিং, জওহরলাল নেহরু রোড, বেন্টিক স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যভিনিউ ও এস. এন. ব্যানার্জি রোড বন্ধ থাকছে।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদী যেদিন গদিচ্যুত হবে সেদিন ভারতে নতুন সূর্যোদয় হবে। ২০১৯শে বিজেপি  ফিনিস।২০১৮ পাণ্ডেল তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের দল।  জাতপাতের রাজনীতি নয়। অত্যাচারের বাঁধ ভেঙে দাও, আমরা প্রলয়কে জয় করি। ২১ শে জুলাইয়ের অঙ্গীকার আমরা ৪২ এ ৪২ টি লোকসভায় আসন পাবো। এটাই ২১ শে জুলাই এর অঙ্গীকার। বাংলা পথ দেখাবে ভারতবর্ষ কে। ১৯ শে জানুয়ারি পরবর্তী ব্রিগেড সমাবেশের ডাক সেই সমাবেশে সেই ২১ শে জুলাই এর চেয়ে বেশী জনসমাগম হবে। যারা পাণ্ডেল করতে পারে না তারা নাকি দেশ গড়বে বিজেপি কে কটাক্ষ তৃণমূল সুপ্রিমো। 28 সে জুলাই মেদিনীপুর এ ওই একই গ্রাউন্ডে জনসভা করবে তৃণমূল নেতৃত্ব। আজকের সমাবেশে দূর দূরানতে থেকে পায়ে হেঁটে, বাসে, ট্রেন করে এসেছে। একটি ট্রেন ভাড়া করতে ২১ লাখ টাকা খরচ হয়, আমরা তা দিতে পারিনা। কিন্তু আমি রেল মন্ত্রী ছিলাম তখন অনেক পার্টিকে বিনা পয়সায় ট্রেন ভাড়া দিয়েছিলাম। ১৯ শে জানুয়ারি ব্রিগেড থেকে ১৯ দখলের ডাক। ১ লা আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশ বাচাও কর্মসূচি নেওয়া হবে। সিপিআইএম এর হার্মাদরা এখন বিজেপি ওস্তাদ। বাংলায় বেকারত্ব ৪০%কমেছে। মধ্যপ্রদেশ ও গুজরাতে বিজেপি শূন্য পাবে। আমরা চেয়ার কে কেয়ার করি না, বাংলাকে কেয়ার করি। ২০১৯ সালে বিজেপি লোকসভা ভোটে ১০০ নীচে আসন থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad