নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ ২১ শে জুলাই এর মঞ্চ
কেমন : মূল মঞ্চ ৫২
ফিট বাই ৪০ ফিট, উচ্চতা ১২ ফিট, মঞ্চ ৩ টি পর্যায়ে ভাগ করা। প্রথম ভাগে শহীদ পরিবারের
অতিথিরা। দ্বিতীয় ভাগে বিধায়ক, সংসদ রা থাকবে।
তৃতীয় ভাগে অন্যান্য নেতারা থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষন দেবেন মূল
মঞ্চের সামনে ৮ ফিট বাই ৮
ফিট ঘেরার মধ্যে। মূল
মঞ্চের বাইরে আরো একটি মঞ্চ হবে সেখানে শুধু কাউন্সিলর ও জেলা পরিষদের সভাপতি রা
থাকবে। একদম সামনে থাকবে শহীদ বেদী। উল্লেখ্য মঞ্চ জুড়ে ২২-২৫ সিসিটিভি
।
প্রসঙ্গত, ডেস্টিনেশন ধর্মতলা।
শুক্রবার সাত সকালেই বর্ধমানের ঘোড়দৌড়চটি থেকে ২১ জন যুব তৃণমূল কংগ্রেস কর্মী
পায়ে হেঁটে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে। তারা শনিবার সকালে পৌঁছে যাবে ২১
জুলাইয়ের সভায়। সপ্তাহ দু'য়েক আগে থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে।মিছিল,মিটিং, সভা গোটা জেলাতেই চলছে।
পিছিয়ে নেই মহিলা, যুব কিংবা তৃণমূল ছাত্র পরিষদও।বর্ধমান ২ নম্বর ব্লক
যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পায়ে হেঁটে ২১ জন যুবক শহীদ হওয়া কর্মীদের আত্মার
শান্তি কামনায়,
শহীদ
দিবসকে স্মরণ এবং দলীয় সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
হাতকে শক্ত করতেই যুব কর্মীদের পদযাত্রার আয়োজন। ২১ জন যুব কর্মীর পাশাপাশি আরও
চার কর্মীও দলের সঙ্গে থাকছে।কোন কর্মী অসুস্থ হয়ে পড়লে তার জায়গায় এই কর্মীরা
পদযাত্রায় যোগ দেবে।থাকছে মেডিকেল টিম ও ট্যাবলো।২ নম্বর জাতীয় সড়ক ধরে ১১০
কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই যুব কর্মীদের পদযাত্রা সভাস্থলে পৌঁছাবে।দলীয়
কর্মীদের উৎসাহ দিতে পদযাত্রার সূচনায় উপস্থিত ছিলেন জেলা ও ব্লক নেতৃত্ব। খোকন দাস,বাগবুল ইসলাম, শৌভিক পান সহ অন্যান্য
দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment