প্রেমের জন্য জীবনের ঝুঁকি নেওয়া ট্যাটু আঁকা এ আর নতুন কী? কিন্তু প্রেমিকাদের আবদার মিটাতে চুরির পথ বেছে নিয়েছে এক প্রেমিক। আর তা করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছে ভারতের বারাণসীর সিগরা থানা এলাকার এক যুবক।
২৭ জন প্রেমিকা রয়েছে ওই যুবকের। এতেই চোখ কপালে ওঠার কিছু নেই। আরো আছে। প্রেমিকাদের নাম শরীরে ট্যাটুর মাধ্যমে খোদাইও করে রেখেছে জয় মঙ্গল নামের ওই যুবক।
ভারতের একটি বার্তাসংস্থা জানিয়েছে, মঙ্গল সাধারণত দরিদ্র পরিবারের কিশোরী ও তরুণীদের তার লক্ষ্যবস্তু করে প্রেম করার শর্তে ১৬-২৫ বছরের মেয়েদের দামী উপহারের প্রলোভন দেখাতো।

No comments:
Post a Comment