নাম বদলে ফেললেন নুসরাত-মিমি-প্রিয়াঙ্কা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 July 2018

নাম বদলে ফেললেন নুসরাত-মিমি-প্রিয়াঙ্কা




ফেসবুকের ডিপি বদলান, টুইটারের অ্যাকাউন্ট বদলান, কিন্তু হুট করে নিজের নাম তো বদলান না জনপ্রিয় নায়িকারা? অথচ এমন অষ্টম আশ্চর্যের কাজটাই করেছেন তিন টালিউড নায়িকা এবং এমন আশ্চর্যের ঘটনা ঘটিয়েছেন মাত্র একদিন আগে, অর্থাৎ সোমবার (২৩ জুলাই) । তারা হলেন- নুসরাত, মিমি, প্রিয়াঙ্কা।
টুইটার খুললেই এখন তাদের নতুন নামে দেখা মিলবে। আসল নাম দিয়ে টুইটারে খোঁজ করলে আর হদিশ মিলবে না তাদের।
কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে বিরসা দাশগুপ্তের সিনেমা ‘ক্রিসক্রস’। যেখানে টালিউডের ৪ নায়িকাকে একসঙ্গে হাজির করেছেন পরিচালক। সেই সঙ্গে রয়েছেন বাংলাদেশের সুন্দরী অভিনেত্রী জয়া আহসানও। কিন্তু সিনেমা মুক্তির আগে তিন নায়িকা অর্থাৎ মিমি, নুসরাত এবং প্রিয়াঙ্কা কেন বদলালেন নিজেদের নাম?
‘ক্রিসক্রস’কে সাধারণের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে এবং ছবির প্রচারের স্বার্থেই নাকি এই নাম বদল, জানিয়েছেন তিন নায়িকা। সেই মতো নুসরাত ‘মেহের’, প্রিয়াঙ্কা ‘সুজি’ এবং মিমি ‘ইরা’।
চরিত্রের সঙ্গে মানানসই করে সিনেমায় যেভাবে নুসরাত, মিমিদের নাম বদলে দিয়েছেন পরিচালক, সেইভাবেই এবার নিজেদের টুইটার হ্যান্ডেলের প্রোফাইলের নাম বদলে দিয়েছেন নায়িকারা। একইভাবে ছবির প্রচার করতে চার নায়িকা হাজির হয়েছিলেন বাঘাযতীন আলাপের খুঁটি পুজোয়। সেখানে এবারের পুজোর মুখ প্রিয়াঙ্কা নিজে।

No comments:

Post a Comment

Post Top Ad