বিয়ের পাগল সবাই! এটা হয়তো অতিকথন। কারণ কেউ যতোই পাগল হোক না কেন দেশের আইন মেনে একটি নির্দিষ্ট বয়সেই বিয়ে করতে হয়। অন্যথায় শ্বশুর বাড়ি না গিয়ে বরং লাল দালানের খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়! কিন্তু জেলে যাওয়ারও তো বয়স আছে। এক বিয়ে পাগল বালকের কথা শুনলে হয়তো এই ধরনের উভয় সংকটেই পড়তে হবে!
নাম তার ডিন। বয়স ছয় বছর। এই বয়সেই সে বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তার বিয়ের আগ্রহের খবর ইউটিউবে ব্যাপক আলোড়ন তুলেছে। ইতোমধ্যে এক লাখ দর্শক ভিডিওটি প্রত্যক্ষ করেছেন। ব্রিটেনের এই বালকটি রীতিমতো কান্নাকাটি শুরু করেছে। সে বলেছে, তার বয়স ছয় বছর পার হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরই আমি সাত বছরে পা রাখতে যাচ্ছি। এখনই আমার বিয়ের বয়স! হিসেবে আমার বয়স মিলিয়ন বিলিয়ন সপ্তাহ পার হয়ে গেছে! কিন্তু এরপরও কেন বিয়ে নয়-প্রশ্ন তার। কোনো কোনো সময় আবার ডিন বলছে, আমার মনে হয় আমার বয়স ৮০ বছর পার হয়ে গেছে। তাই আমি এখনই বিয়ে করতে চাই। ডিন কেবল এসব বলেই ক্ষান্ত হচ্ছে না। রীতিমতো ঘরের আসবাবপত্র ছুঁড়ে ফেলছে। আর এতে বিরক্ত হয়ে উঠছেন তার পরিবারের সদস্যরা। কারণ তার দেশে সর্বনিম্ন বিয়ের বয়স ১৮ বছর। তার বাবা তাকে বারবার বলছেন, বাবা তোমার বয়স মাত্র ছয় বছর। এখনতো তোমার বিয়ের বয়স হয়নি। তোমার বিয়ের বয়স হতে আরো ৬২৬ সপ্তাহ বাকি। সেই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতেই হবে। কিন্তু ডিনের সাফ জবাব -এখন যদি বিয়ে নাই করতে পারি তাহলে আর বিয়েই করবো না! বিয়ের মজা ছয় বছরেই!

No comments:
Post a Comment