বিড়ালের নামে ৭৫ কোটি টাকার সম্পত্তি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

বিড়ালের নামে ৭৫ কোটি টাকার সম্পত্তি




এক কোটি ইউরো। রোম ও মিলানে দুটি বিলাসবহুল ফ্ল্যাট। শুধু তাই নয়, ইতালির দক্ষিণে ক্যামব্রিয়াতে জমি। আর এর সবকিছুরই মালিক যে, তার সৌভাগ্য দেখে ঈর্ষায় কাতর হবেন অনেকেই। এত সব সম্পদের অধিকারী হলো টমাসো নামের একটি বিড়াল।
উত্তরাধিকার সূত্রেই এসব পেয়েছে সে। টমাসোকে পুষতেন আসুনতা। আসুনতার কোনো ছেলেমেয়ে নেই। মৃত্যুর পরে আসুনতা নিজের সব সম্পদ দিয়ে গেছেন টমাসোকেই। টমাসোকে আদর করে তিনি ডাকতেন টমাসিনো নামে।
ইতালিতে বসবাসরত কোটিপতি এক নিঃসন্তান বৃদ্ধা মারিয়া আন্তুসা খুব শখ করে একটি বিড়াল পালা শুরু করেন। নিজের এবং নিজের পোষা বিড়ালের জন্য তিনি রেখেছিলেন একজন সেবিকাও। সবসময় নিজের আগে বিড়ালের খোঁজখবর রাখতেন এই বৃদ্ধা। তিনিই মৃত্যুর আগে উইল করে সকল সম্পত্তি নিজের শখের বিড়ালটির নামে লিখে যান। আর এরই মাধ্যমে বৃদ্ধার প্রায় এক কোটি ইউরো বা ৭৫ কোটি টাকা মূল্যের সম্পত্তির মালিক হয়ে যায় ‘টোমাসিনো’ নামের এই বিড়ালটি। সেবিকা স্টেফানিয়া বলেন, তার মালিক খুবই ভালবাসতেন তার বিড়ালটিকে। তিনি নিজের নিঃসঙ্গতা কাটানোর জন্যই বিড়ালটিকে নিজের ঘরে নিয়ে আসেন।
ইটালিয়ান আইন অনুসারে কোন বিড়াল সম্পত্তির মালিক হতে পারে না। তাই সরকার কোটিপতি নিঃসন্তান বৃদ্ধা মারিয়া আন্তুসার সকল সম্পত্তি তার সেবিকা স্টেফানিয়াকেই দেবার চিন্তা করছেন। তবে শর্ত হলো স্টেফানিয়াকে সারাজীবন ‘টোমাসিনো’র দেখভাল করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad