মণিপুরে ধসে মৃত্যু হল ন'জনের। অতিরিক্ত বৃষ্টির কারণে তামেংলঙ জেলার তিনটি জায়গায় ধস নামে। উদ্ধারকার্য চলছে।টানা বৃষ্টির জেরে আজ ভোরের দিকে ধস নামে তামেংলঙের তিন জায়গায়। জানা গেছে, মৃতদের বেশিরভাগই শিশু। তামেংলঙের নিউ সালেম এলাকায় চার নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির পাঁচ সন্তানের মৃত্যু হয়েছে এই ধসে। পরিবারের সকলেই তখন ঘুমোচ্ছিল। হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে কাদা জল। অন্যদিকে, নেইগাইলুয়াঙের দু'নম্বর ওয়ার্ডে মৃত্যু হয়েছে একই পরিবারের মা ও ছেলের। ধসের ফলে এই ওয়ার্ডের প্রায় গোটাটাই ভেসে গেছে। বাকি দু'জনের মৃত্যু হয়েছে তামেংলঙের রামগাইলঙের তিন নম্বর ওয়ার্ডে।তামেংলঙের ডেপুটি কমিশনার রনবীর সিং জানিয়েছেন, জেলা পুলিশ ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্ধারকার্য চালাচ্ছে। তিন নম্বর ওয়ার্ডে যে দু'জনের মৃত্যু হয়েছে তাদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে।

No comments:
Post a Comment