মানুষ বানর ছিল, ডারউইনের এ তত্ত্ব নিয়ে তর্ক-বিতর্ক দীর্ঘদিনের। একপক্ষের দাবি, মানুষের আদিরূপ মানুষই। বানরের অঙ্গ-প্রতঙ্গের সঙ্গে মানুষের মিল থাকতে পারে। এটা স্রষ্টার সৃষ্টির রহস্য। বিতর্ক যাই থাকুক, মানুষেরও যে লেজ হতে পারে তা হয়তো না দেখলে বিশ্বাস করতেন না কেউই। অবাক করা হলেও এটাই সত্য। ভারতের উত্তর প্রদেশে ছয় বছরের এক বালককে খুঁজে পাওয়া গেছে, যার লেজ আছে। ছেলেটির নাম আমার সিং।
জন্ম থেকেই মেরুদণ্ডের শেষ দিকটায় অবাঞ্চিত একগুচ্ছ চুল ছিল আমারের। হিন্দু ধর্মাবলম্বীদের হনুমান দেবতার সঙ্গে মিল থাকায় এটিকে দেবতার আশীর্বাদ হিসেবেই দেখে আসছে আমারের পরিবারের লোকজন।
আমার বড় হয়েছে। বড় হচ্ছে তার চুলগুলোও। পাক্কা ১২ ইঞ্চি। পেছন থেকে যা দেখতে অবিকল লেজের মতো। স্রষ্টার আর্শীবাদ ভেবে এটিকে কখনো কাটা হয়নি। তবে চিকিৎসকরা বলছেন, এটি অস্বাভাবিক নয়। মেরুদণ্ডের গঠন-প্রকৃতির কারণেও অনেক সময় এ ধরনের হতে পারে। অস্ত্রোপচারের মাধ্যমে এটিকে নির্মূল করা সম্ভব। এতে স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও এড়িয়ে যাননি চিকিৎসকরা। বলছেন, এজন্য ভবিষ্যতে পক্ষাঘাতগ্রস্থ বা জটিল স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

No comments:
Post a Comment