পঃ বর্ধমান এবিপিটিএর ( অল বেঙ্গল প্রাইমারী টিচার এসোসিয়েশন) এর পক্ষ থেকে রানিগঞ্জের শিশুবাগান থেকে মিছিল করে রানিগঞ্জ টিডিবি কলেজ সংলগ্ন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির কার্যালয়ে আশীষ কুমার দে'র হাতে বৃহস্পতিবার এক স্মারকলিপি তুলে দেওয়া হয় ৷
উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে জয়ন্ত চক্রবর্তী ও সুজাতা পাল জানান , সারা রাজ্য জুড়ে প্রতি জেলাতেই শিক্ষা সংসদের সভাপতির হাতে ২৬ তারিখ তাদের দাবি নিয়ে স্মারক লিপি তুলে দেওয়া হচ্ছে ৷ তাদের দাবিগুলি হল , রাজ্যের প্রাথমিক শিক্ষকদের কেন্দ্রীয় হারে বেতন দিতে হবে ৷ উচ্চমাধ্যমিক , স্নাতক ,স্নাতক্তোর এর যোগ্যতা সহ সাম্মানিক ভাতার ব্যবস্থা , ষষ্ঠ পে কমিশন ও বকেয়া ডি এ মেটাতে হবে ৷ এছাড়াও সুস্থ বদলি নীতি , বিশেষত পঃবর্ধমানের চাকুরিরত মানুষদের জেলায় ফিরিয়ে আনা , জেলার সংসদ অফিস চালু করা , অবসর প্রাপ্ত শিক্ষকদের হাউস রেন্ট , হেল্থ স্কীম(২০০৮) চালু করা সহ অন্যান্য দাবিতে স্মারক লিপি তুলে দেওয়া হয় ৷ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দাবি পূরণ না হলে আগামী ২৮ আগষ্ট তারা কলকাতার মেট্রো স্টেশনে ২৪ ঘন্টার অনশন আন্দোলন করবেন ৷


No comments:
Post a Comment