কেকের এটিএম বুথ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

কেকের এটিএম বুথ



 এতদিন কেবল এটিএম বুথ থেকে কার্ডের সাহায্যে টাকাই তুলেছেন হয়তো। কিন্তু এবার শুধু টাকা নয় সেইসঙ্গে কার্ড দিয়ে যেখান থেকে খুশি এটিএম বুথের মাধ্যমে কেক খাওয়ার দিনও বুঝি চলে এলো।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্প্রিঙ্কলেস নামে একটি বেকারি প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে পাঁচটি স্থানে চালু করেছে কাপকেক এটিএম বুথ। এই বুথ থেকে ওই প্রতিষ্ঠানের ইস্যু করা এটিএম কার্ডের মাধ্যমে যে কোনো সময় যে কেউ তুলতে পারবেন কাপকেক।

তবে একদিনে সর্বোচ্চ চারটি কেকের বেশি তুলতে পারবেন না কেউ।

এসব এটিএম বুথে শুধু মানুষই নয়, এমনকি পাওয়া যাবে কুকুরের জন্য তৈরি বিশেষ কেকও। 

এক্ষেত্রে প্রতিটি কাপকেকের দাম পড়বে মাত্র ৪ ডলার।

No comments:

Post a Comment

Post Top Ad