অভিনেত্রীদের দিয়ে দেহ ব্যবসা, দম্পতি আটক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 July 2018

অভিনেত্রীদের দিয়ে দেহ ব্যবসা, দম্পতি আটক


ভারতের দক্ষিণী ছবির তামিল অভিনেত্রীদের আমেরিকায় নিয়ে গিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে এক ভারতীয় দম্পতিকে গ্রেপ্তার করেছে তদন্তকারী মার্কিন পুলিশ। দেশটির শিকাগো শহর থেকে বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দম্পতির নাম কিষাণ মোদুগুমুদি ওরফে শ্রীরাজ চোন্নুপাত্তি(৩৪) ও তার স্ত্রী চন্দ্রা(৩১)। তাদের বিরুদ্ধে শিকাগোর মার্কিন জেলা আদালতে ৪২ পাতার একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
কিষাণ ও তন্দ্রার বিরুদ্ধে অভিযোগ, শো এবং বিভিন্ন ভারতীয় ইভেন্টের নাম করে তামিল অভিনেত্রীদের তারা আমেরিকায় নিয়ে যেতেন। তারপর অভিনেত্রীদের যৌন পেশা গ্রহণে বাধ্য করতেন। তাদের ওপরে নাকি অত্যাচারও করা হতো।
কিষাণ আমেরিকার একজন ব্যবসায়ী। বেশ কয়েকটি তেলেগু ছবি তিনি প্রযোজনা করেছেন। মার্কিন পুলিশ যখন তাদের বাড়িতে হানা দেয়, তখন সেখান থেকে বিভিন্ন ব্যাগে থাকা ৭০টি কন্ডম উদ্ধার করে। কোন অভিনেত্রীদের দিয়ে কি করানো হবে, তা একটি খাতায় লিখে রাখতেন তন্দ্রা। উদ্ধার হয়েছে সেই রেজিস্টারও।
বুধবার গ্রেপ্তারের পর আসামি দম্পতিকে আদালতে তোলা হয়। সেখানে তারা জামিনের আবেদন করে। কিন্তু আদালত তাদের জামিন আবেদন খারিজ করে জেলে পাঠানোর নির্দেশ দেয়। তাদের ছোট দুটি সন্তান রয়েছে। তাদের আপাতত ভার্জিনিয়ার একটি শিশু কল্যাণ হোমে রাখা হয়েছে।
এর আগে গত ৩ জুন দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ভারতে গ্রেপ্তার হন সঙ্গীতা বালান নামের এক তামিল অভিনেত্রী। পুলিশ সে সময় দাবি করে, চেন্নাইয়ের একটি প্রাইভেট রিসর্টে দীর্ঘ দিন ধরে সঙ্গীতা দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে অভিনেত্রী সঙ্গীতাকে জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

No comments:

Post a Comment

Post Top Ad