‌‘আমার নাড়ির টান আছে বাংলাদেশের সাথে' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 July 2018

‌‘আমার নাড়ির টান আছে বাংলাদেশের সাথে'


‘আমি নিজে ফরিদপুরের মেয়ে,আমার দাদুকে দেশভাগের সময় এখানে চলে আসতে হয়েছিল সবকিছু ছেড়ে। আমি শুনেছি, সেটা খুব কষ্টের ছিল ওনার জন্য । আমার নাড়ির টান আছে বাংলাদেশের সাথে,তাই লীনাদি যখন আমকে স্ক্রিপ্ট টা শোনান, আমি খুব রিলেট করতে পেরেছিলাম।’ কথাগুলো বলছিলেন বলিউড ও টালিউডের অভিনেত্রী পাওলি দাম।

বাংলাদেশে এসে অভিনয় করতে কেমন লাগে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে শুটিং করতে আমার অনেক ভালো লাগে কারণ সেখানকার আতিথেয়তা আমাকে মুগ্ধ করে, আর সেখানকার খাওয়া- দাওয়া অসাধারন। পৃথিবীর বেস্ট ইলিশ আমি ওখানে গেলে খেতে পারি।'দেশ ভাগের গল্প নিয়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায়ের 'মাটি' ছবিটি সম্প্রতি শেষ হয়েছে। এই ছবির কাজে এসে বাংলাদেশে ঘুরে যান পাওলি দাম।দেশে ফিরে যাবার আগে বাংলাদেশের এক গণমাধ্যমকে তিনি উপরোন্ত কথা গুলো বলেন।
বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে শিগগির ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। এই ছবিতে পাওলির বিপরীতে অভিনয় করেছেন পার্চড খ্যাত অভিনেতা আদিল হোসেন।

No comments:

Post a Comment

Post Top Ad