স্বামী চেয়ে বিলবোর্ডে বিজ্ঞাপন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 July 2018

স্বামী চেয়ে বিলবোর্ডে বিজ্ঞাপন




এক চীনা রূপবতী স্বামী চেয়ে শহরের রাস্তায় বিলবোর্ড বসিয়ে বিজ্ঞাপন দিয়েছেন। মেয়েটির নাম হুয়ান লিজুয়ান, বাড়ি মধ্য চায়নার চেংদু শহরে। পরিবার থেকে বিয়ের জন্যে দারুণ চাপ আসছে বলে জানিয়েছেন ২৮ বছরের এ তরুণী। তড়িৎ ফল পেতে তাই এ পদ্ধতিতে স্বামী খুঁজতে হচ্ছে তাকে। সূত্র: তাইওয়ান ভিত্তিক গণমাধ্যম ওয়ান্ট চায়না টাইমস।

ছবিতে দেখা যাচ্ছে লিজুয়ান সাদা একটি বিয়ের গাউন পরে ঘোড়ায় চড়ছেন। বিলবোর্ডর লেখা, ‘আমার আছে বাড়ি, গাড়ি, টাকা... খুঁজছি আমার মি. রাইটকে, সাথে আনন্দঘন ২০১৪ সাল।’

পত্রিকাটি আরও জানিয়েছে লিজুয়ানের বেশ কিছু চাহিদার কথা। তার হবু বরকে হতে হবে পরিচ্ছন্ন, ইতিবাচক মনোভাব সম্পন্ন, বাবা-মায়ের প্রতি যত্নশীল, কর্তব্যপরায়ণ। এ গুণগুলো থাকলেই চলবে, খুব হ্যান্ডসাম হওয়াটা লিজুয়ানের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। 

ওই বিলবোর্ডের একদিনে ভাড়া ১০ লাখ ইউয়ান যা প্রায় ১ কোটি ২৬ লাখ টাকার সমান। কিন্তু বিলবোর্ড কর্তৃপক্ষ লিজুয়ানকে বিজ্ঞাপনটি করতে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। কারণ লিজুয়ান যে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে কাজ করেন, বিলবোর্ডটি তাদেরই সম্পত্তি। একটা আবাসন প্রকল্পের বিজ্ঞাপন দিতে বিলম্ব হওয়ায় বিলবোর্ডটি খালি পড়ে ছিল। লিজুয়ান তা কাজে লাগাচ্ছেন।

তবে চীনের কিছু সামাজিক মাধ্যম এ বিজ্ঞাপনকে ভূয়া ও নিছক বিজ্ঞাপনী কৌশল বলে মনে করছেন।

এ ধরনের প্রচারণা চীনে দুর্লভ। সাধারণত চীনা পুরুষদেরই হন্যে হয়ে এভাবে স্ত্রী খুঁজতে দেখা যায়। জানা গেছে চীনে এক সন্তান নীতির জন্য পুরুষ ও নারীর অনুপাতে অসমতা দেখা দিতে শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad