অমিত-মোদীর লক্ষ্যবিন্দু 'পশ্চিমবঙ্গ' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 July 2018

অমিত-মোদীর লক্ষ্যবিন্দু 'পশ্চিমবঙ্গ'


নিজস্ব প্রতিনিধি: ফের আগষ্টে রাজ্যে সফরে আসছেন অমিত শাহ। জুন মাসেই দু দিনের সফরের পর আবার আগষ্টে বিজেপি সভাপতি অমিত শাহের রাজ্য সফর ২০১৯ লোকসভার প্রস্তুতি হিসাবেই দেখছে রাজনৈতিক মহল। ২০১৯ লোকসভা নির্বাচনে ৫০% আসন পাওয়ার লক্ষমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ।


প্রসঙ্গত চলতি মাসের ১৬ তারিখ রাজ্যে আসচ্ছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি অনুষ্ঠান হলেও আদপে তা হয়ে উঠবে রাজনৈতিক সভা। তাই একমাসে নরেন্দ্র মোদি পরের মাসে অমিত শাহ। জোড়া ফলায় রাজ্যের শাসক শিবিরকে বিদ্ধ করতে চাইছে রাজ্য বিজেপি। ধর্মীয় মেরুকরণের পাশাপাশি বারংবার সভা করেই যে জনমত তৈরী করতে হবে তা ভালোই বুঝেছেন দিল্লির সরকার ।
লোক সভার আগে এ রাজ্যে ১৩ টি সভা করবেন নরেন্দ্র মোদী।
যার মধ্যে পাঁচটি সভা হবে উত্তরবঙ্গে।
১৬ ই জুলাই নরেন্দ্র মোদী,
আগষ্টের শেষে অমিত শাহ'র সভা কলকাতায়।
আবার সেপ্টেম্বরে নরেন্দ্র মোদী  উত্তরবঙ্গে, তার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর তালিকা।
সব মিলিয়ে জুলাই থেকেই লোকসভার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি। অমিত-মোদির পাঁচ রাজ্যে পরপর জয়ের পর মিশন বাংলা। তাই কার্যত সভায় সভায় একদিকে কর্মীদের চাঙ্গা রাখা ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পথেই হাঁটতে চলেছে বিজেপি।

No comments:

Post a Comment

Post Top Ad