অবশেষে জামিন পেলেন আরাবুল ইসলাম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

অবশেষে জামিন পেলেন আরাবুল ইসলাম



মৃন্ময় নস্কর, ভাঙড় : অবশেষে জামিন পেলেন ভাঙড়ের দোন্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম ।পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জমি কমিটির নির্দল সমর্থক খুনের ঘটনায় ৭২ দিন পর বারুইপুর মহকুমা আদালতের বিচারক ২০ হাজার টাকার বন্ডে আরাবুলের জামিন মঞ্জুর করেন।

গত ১১ মে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জমি কমিটির সমর্থিত নির্দল প্রার্থীর সমর্থনে মিছিলে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে বিদ্ধ হয়ে মৃত হয় মাছিভাঙা গ্রামের হাফিজুল মোল্লার ।সেই ঘটনায় জমি কমিটির পক্ষ থেকে ভাঙড়ের দোন্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম এর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতারাতি আরাবুল ইসলাম কে গ্রেফতার করা হয়।গ্রেফতার এর পরেও বিপুল ভোটে পঞ্চায়েত সমিতির আসন থেকে জয়লাভ করেন আরাবুল সহ তার পুত্র হাকিমুল।সেই সময় অনেকেই মনে করেছিলেন এবার হয়তো জামিন পেয়ে যাবেন। কিন্তু তার পরেও একাধিকবার আরাবুলের জামিনের আবেদন নাকচ করে দেয় বারুইপুর মহকুমা আদালতে বিচারকরা ।
সোমবার বারুইপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক পরেশ কর্মকার এর এজলাসে আরাবুলের জামিনের আবেদনের শুনানি শুরু হয়। আরাবুলের আইনজীবীরা আদালতে জানান, তার মক্কেল গ্রেফতার হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ, এখন এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন।দীর্ঘদিন ৭২ দিন হয়ে গিয়েছে, অপরদিকে ভাঙড় কান্ডে ৩৫ টি মামলায় অলীক চক্রবর্তী জামিন পেয়ে গিয়েছে। এদিন বিচারক সব দিক বিবেচনা করে ২০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। বর্তমানে আরাবুল এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরতে পারেন বলে জানা গিয়েছে ।এ বিষয়ে আরাবুল পুত্র হাকিমুল ইসলাম বলেন, "এটা আদালতের বিষয়, আদালত জামিন মঞ্জুর করেছে।"

উল্লেখ্য, ভাঙড় কান্ডে একদিকে নকশাল নেতা অলীক চক্রবর্তীর জামিন পাওয়া এবং তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিন না পাওয়ার ঘটনায় রীতিমত ক্ষুব্ধ হয়ে ওঠে আরাবুল অনুগামীরা।সোস্যাল মিডিয়াতে আরাবুলের জামিন নিয়ে পড়তে থাকে একের পর এক পোষ্ট।দীর্ঘদিন পরে একদিকে আরাবুলের জামিন মঞ্জুর এর খবর চাউর হতেই আনন্দে মেতে ওঠেন আরাবুল অনুগামীরা। অন্যদিকে আবারও এলাকা উত্তপ্ত হতে পারে এই আশঙ্কাতেই প্রহর গুনছেন আন্দোলন কারিরা।ইতি মধ্যেই আরাবুলের জামিনের বিরোধিতা করে উচ্চ আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে মামলা কারিরা।

No comments:

Post a Comment

Post Top Ad