স্নেহা চক্রবর্তী, বীরভূম: বর্ষার দেখা নেই । জলের অভাবে জমির ফসল শুকিয়ে যাচ্ছে । এই মরসুমে এখনো ধান চাষ করতে পারেনি কৃষক । দাবদাহের হাত থেকে বাঁচতে ও বৃষ্টির আশায় বিশেষ নামাজের ব্যবস্থা করলো বীরভূমের রাজগ্রামের সংখালঘু সম্প্রদায়ের মানুষ । শনিবার থেকে রাজ গাঁ ঈদগাহে বিভিন্ন গ্রামের সংখালঘু সম্প্রদায়ের মানুষ সকালে বিশেষ নামাজ ও ঈশ্বরের কাছে দোয়া করেন ।
শনিবার রবিবার ও সোমবার এই তিনদিন এই বিশেষ নামাজের ব্যবস্থা করা হয়েছে
তাদের বিশ্বাস এই নামাজের জেরে গত কাল থেকে শুরু হয়েছে বৃষ্টি ।এলাকার কৃষকরা চায় বর্ষা আসুক তাহলে তারা জমিতে চাষ করতে পারবে । বৃষ্টি শুরু হওয়ায় কৃষকদের মধ্যে খুশি দেখা গিয়েছে ।

No comments:
Post a Comment