মোবাইল চুরি!গ্রেপ্তার দুই - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

মোবাইল চুরি!গ্রেপ্তার দুই



মোবাইল চুরির ঘটনায় গ্রেপ্তার দুই দুষ্কৃতী।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির এনজেপি থানার অন্তর্গত ফুলবাড়ী দুই নম্বর এলাকায়।

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ শিলিগুড়ি শহর এবং শহর
লাগোয়া কিছু এলাকায় মোবাইল চুরির ঘটনা ঘটছিল।এই ঘটনার অভিযোগ করা হয় থানায়। তারপর থেকেই ফাঁদ পেতেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পুলিশ অফিসাররা ।শুক্রবার রাতে শিলিগুড়ির এনজেপি থানার অন্তর্গত ফুলবাড়ী দুই নম্বর এলাকায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।তাদের নাম মেহেবুব খান,ওয়াজিদ খান। দীর্ঘদিন ধরে এই দুই যুবক মোবাইল ছিনতাইয়ের ঘটনার সাথে যুক্ত ছিল। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চোরাই মোবাইল। শনিবার আদালতে তাদেরকে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad