অরিন্দম হরি : দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে, ভিডিও ফুটেজ সহ থানায় অভিযোগ দায়ের , গৃহশিক্ষক গ্রেফতার ।
বসিরহাটের মেরুদন্ডী গ্রামে এক দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল শিবহাটি গ্রামের নিবাসী এক গৃহশিক্ষকের বিরুদ্ধে । অভিযুক্ত গৃহশিক্ষকের নাম উজ্জ্বল সরকার(৪৫)। বিগত একমাস ধরে ঐ গৃহশিক্ষক ওই শিশুর উপর অকথ্য যৌন নির্যাতন করত, এমনই অভিযোগ শিশুর পরিবারের পক্ষে । বিগত একমাস ধরে ঐ ছাত্রী ওই গৃহশিক্ষকের কাছে পড়তে বসতে চাইত না । উনি পড়াতে আসলে শিশুটি ভয়ে কুঁকড়ে থাকত এবং ভীষণ কান্নাকাটি করত । দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকায় সন্দেহ হয় ওই পরিবারের । শুক্রবার সন্ধ্যাবেলায় শিক্ষক পড়াতে আসার আগে ছাত্রীর মা পড়ার ঘরে মোবাইল ফোনের ভিডিও অন করে রেখে নিজের ঘরে চলে যান । পড়ার পর ভিডিও চালিয়ে দেখে গৃহশিক্ষক তার মেয়ের উপর যৌন নির্যাতন চালাচ্ছে । তারপর ছাত্রীর পরিবার ভিডিও ফুটেজ সহ বসিরহাট থানায় গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে বসিরহাট থানার পুলিশ শুক্রবার রাত্রে তাকে গ্রেফতার করে ।

No comments:
Post a Comment