বিজেপি হঠাতে অন্যায়ের পথে যাওয়ার ডাক দিলেন : কবীর সুমন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

বিজেপি হঠাতে অন্যায়ের পথে যাওয়ার ডাক দিলেন : কবীর সুমন


                                  ছবি :বিভাস লোধ
বিজেপি-কে উৎখাতের ডাক দিলেন সঙ্গীতশিল্পী ও প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন। বুধবার কলকতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান থেকে কবীর সুমন বলেন ‘ভোটে বিজেপি কে হারাতে হবে। এখন মান অভিমান দূরে সরিয়ে রেখে আমাদের একটাই লক্ষ্য ওদের হারানো । বিজেপি-আরএসএস-কে হারাবো। যেভাবেই হোক। ন্যায় সঙ্গত ভাবে অথবা অন্যায় সঙ্গত ভাবে-যেভাবেই হোক ওদের ঠেকাবো। তার জন্য সাময়িক শত্রুতা ভুলে যাবো’।
তিনি আরও বলেন, ‘ইতিহাসে ১০ বা ১৫ বছর কিছু নয়। একটা জাতির কাছে এই বছরগুলো কিছু নয়। কিন্তু যেদিন বিজেপি জিতল ওই একটা দিন কি ভয়ঙ্কর আপনারা ভেবে দেখুন তো। তাই এরাজ্যে বিজেপির প্রধান বিরোধী দলকে জেতাতে হবে এবং বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে সাময়িক ভাবে অনেক কিছুই ভুলে যেতে হবে। কারণ ওদের যদি না আটকাতে পারি তবে আমাদের ঘরের জায়গাটাই চলে যাবে ।

No comments:

Post a Comment

Post Top Ad