এ কেমন চেহারায় জন্ম নিল শিশুটি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

এ কেমন চেহারায় জন্ম নিল শিশুটি



মাগুরায় বৃদ্ধ আকৃতির এক শিশুর জন্ম হয়েছে। জেলার শালিখা উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বিশ্বজিৎ পাত্রের স্ত্রী পারুল (৩০) মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে রবিবার শিশুটির জন্ম দেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, মুখের আকৃতি অনেকটা বৃদ্ধ মানুষের মতো। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছে। ডাক্তাররা মনে করছেন, শিশুটি প্রোজেরিয়া রোগে আক্রান্ত। তবে শিশু ও তার মা সুস্থ রয়েছে। মাগুরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জয়ন্ত কুমার কুন্ডু জানান, জীনগত কারণে শিশুটির এই ধরনের সমস্যা হতে পারে। বড় হতে হতে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে আশা করছি।

No comments:

Post a Comment

Post Top Ad